বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৪ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬

রহস্যময় কোনও ব্যাধি কিংবা জিনগত পরীক্ষার মাধ্যমে ২০২৭ সালে একদল মানুষ পাবেন অতিপ্রাকৃতিক বা ‘সুপারহিউম্যান’ ক্ষমতা- নিজের অনুসারীদের জন্য এমনই এক অদ্ভূত ভ্যবিষ্যদ্বাণী রেখে গেছেন বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙ্গা। করোনা মহামারি, ৯/১১ হামলা এবং লেডি ডায়ানার মৃত্যুর মতো একাধিক বৈশ্বিক ঘটনার আগাম পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ১৯৯৬ সালে সালে মারা যাওয়া এই নারীকে। যদিও তিনি সত্যিই এসব ভবিষ্যদ্বাণী করেছিলেন কি না তার কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে তার অনুসারীরা বিশ্বাস করেন যে এই ঘটনাগুলো ঘটার বহু দশক আগেই তিনি তা দেখতে পেয়েছিলেন।

২০২৭ সালকে ঘিরে প্রকাশিত বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনানো এই অবিশ্বাস্য ভ্যবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনও এক রোগ বা পরীক্ষার কবলে অনেকেই পড়লেও শেষ পর্যন্ত কেবল অল্প কয়েকজনই এই বিশেষ বা অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী হবেন। তবে এই ক্ষমতা দেখতে কেমন হবে বা কীভাবে এটি ছড়াবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে চলতি ২০২৬ সাল নিয়েও বেশ কিছু চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। তার মতে, এ বছর একটি নতুন বিশ্বযুদ্ধ শুরু হবে, যা পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে। উল্লেখ্য ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুসও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একই ধরনের পূর্বাভাস দিয়েছিলেন।

এছাড়া তার মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং ‘বিশ্বের অধিপতি’ হয়ে উঠবেন। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও চলছে, তবে পুতিনের আরও একক ক্ষমতার অধিকারী হওয়ার মতো লক্ষণ এখনও মেলেনি।

প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ২০২৬ সালে ভেনেজুয়েলা, কলম্বিয়া, জাপান এবং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প এবং গত আগস্ট মাসে নেপাল ও তিব্বতে বিধ্বংসী আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিয়েছে এবং সামনে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। তবে বাবা ভাঙ্গার অন্য একটি পূর্বাভাস এখনও সত্যি হয়নি, যেখানে তিনি কোনও এক ক্রীড়া প্রতিযোগিতায় ভিনগ্রহীদের বা এলিয়েনের আগমনের কথা বলেছিলেন। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে আসবে। ফলে এটি সত্যি হয় কি না তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি ২০২৫ সালের জন্যও অনুরূপ পূর্বাভাস দিয়েছিলেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুন্দরবনের উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা শুভেন্দুর
ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে উত্তাল দিল্লির জামিয়া
সর্বশেষ খবর
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা