আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫

আশি ও নব্বইয়ের দশক—ফ্যাশন, সাজপোশাক আর ছবির আলাদা এক নস্টালজিয়া।  সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময়ের জনপ্রিয় লুক যেন আবারও ফিরে এসেছে । নিজেদের ছবিতে আশি-নব্বইয়ের দশকের পোশাক, চুলের স্টাইল ও সাজে ধরা দিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা।

কেউ পুরোনো দিনের নায়ক-নায়িকার সাজে, কেউবা সেই সময়ের ফ্যাশনকে নতুন করে উপস্থাপন করছেন। তারকাদের এমন ‘রেট্রো লুক’ দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।

দেখে নেওয়া যাক জনপ্রিয় তারকাদের আশি ও নব্বই দশকের লুক-

পূর্ণিমা

ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

অপূর্ব

আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’

ভাবনা

অভিনেত্রী ভাবনাও বাদ যাননি এই ট্রেন্ড থেকে। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

তৌসিফ

অভিনেতা তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে সেই সময়ের আবহ। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

পূজা

পূজা চেরীও শামিল হয়েছেন একই আয়োজনে। নিজের আশির দশকের লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘করলাম আরকি।’

সাফা

‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। এআইয়ের মাধ্যমে চরিত্রটির সাজ ও আবহে আনা হয়েছে পুরোনো দিনের ছোঁয়া।

তমা মির্জা

অন্যদিকে, রেট্রো ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’

মাসুমা রহমান নাবিলা1

আশি ও নব্বই দশকের লুকে দেখা দিয়েছেন মাসুমা রহমান নাবিলাও।

/এনআই/
সম্পর্কিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
বিনোদন বিভাগের সর্বশেষ
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান