প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১

দক্ষিণ চীন সাগর নিয়ে সিউলে এক প্রতিরক্ষা ফোরামে বক্তব্য দেওয়ার সময় চীনের একটি নোট হাতে পান ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো সি. তেওদোরো। বক্তব্য থামিয়ে নোটটি সবার সামনে পড়ে শোনানোর পর চীনের অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার সিউল ডিফেন্স ডায়ালগে সামুদ্রিক চ্যালেঞ্জ ও দক্ষিণ চীন সাগর নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তেওদোরো। এ সময় এক ব্যক্তি পেছন থেকে এসে তার টেবিলে একটি কাগজ রেখে যান। নোটটি হাতে নিয়ে তেওদোরো বলেন, আমার কাছে একটি নোট আছে, মনে হয় এটি চীনের কাছ থেকে। আমি কি এটি পড়ে শোনাবো?

নোটে দক্ষিণ চীন সাগর নিয়ে ২০১৬ সালের সালিশি রায়ের বিষয়ে চীনের অবস্থানকে ‘স্পষ্ট, ধারাবাহিক ও দৃঢ়’ বলে উল্লেখ করা হয়। এতে ওই সালিশি প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন বলেও দাবি করা হয়।

এরপর তেওদোরো চীনের বিরুদ্ধে চাপ প্রয়োগ, ভয় দেখানো ও আগ্রাসনের অভিযোগ তোলেন। তিনি বলেন, আন্তর্জাতিক ফোরামে বক্তব্যের মাঝখানে এভাবে নোট পাঠানো শুধু আন্তর্জাতিক আইনকেই অসম্মান করা নয়, আয়োজক দক্ষিণ কোরিয়া ও উপস্থিত দর্শকদের প্রতিও অসম্মান।

পরে ফোরামের আয়োজকেরা জানান, নোটটি সিউলে চীনা দূতাবাসের এক সামরিক দূত পাঠিয়েছিলেন। তবে ফোরামের এক কর্মী ভুল করে এটিকে তেওদোরোর নিজস্ব প্রতিনিধিদলের বার্তা মনে করে বক্তব্যের মাঝেই তার হাতে দেন।

নোটটি স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা জানিয়ে তেওদোরো বলেন, এটি চীন কতটা মরিয়া এবং মুক্ত দর্শকদের সামনে তাদের অবস্থান কতটা অকার্যকর, তার স্মারক হয়ে থাকবে। নোটটি পৌঁছে দেওয়া ব্যক্তিকেও কটাক্ষ করে তিনি বলেন, আপনি আপনার দেশের জন্য দারুণ একটি কাজ করেছেন। ধন্যবাদ।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সর্বশেষ খবর
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
‘বালু উত্তোলন বন্ধে প্রশাসন বলে লোকবল নেই, পুলিশ বলে স্পিডবোট নেই’
‘বালু উত্তোলন বন্ধে প্রশাসন বলে লোকবল নেই, পুলিশ বলে স্পিডবোট নেই’
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব