যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩

জনপ্রিয় কুইজ রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সঞ্চালনা করা মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সোমবার নিজের ব্লগে ৮৩ বছর বয়সী এই মেগাস্টার জানান, প্রতিযোগী অনেকের ব্যক্তিগত জীবনের গল্প এতই আবেগঘন ও হৃদয়বিদারক হয় যে শোর সঞ্চালনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

গত ১০ আগস্ট সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে কেবিসির ১৭তম আসর শুরু হয়েছে। ‘সোচনা পড়েগা’ শীর্ষক এই নতুন সিজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করার বার্তা দেওয়া হচ্ছে।

কুইজ প্রতিযোগিতার পাশাপাশি অমিতাভ বচ্চন প্রায়শই প্রতিযোগীদের জীবনের গল্প শোনেন ও তাদের সঙ্গে গভীরভাবে আলাপ করেন। এই যোগাযোগ শোর এক অবিচ্ছেদ্য অংশ হলেও কিছু গল্প তার হৃদয়ে বেশ গভীর ক্ষত তৈরি করে। নিজের ব্লগে সে কথা অকপটে স্বীকার করে অমিতাভ লিখেছেন, কিছু প্রতিযোগী এত গুরুতর ও কষ্টের ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাদের প্রতি নিজেদের আবেগ ধরে রাখা এবং শোর সঞ্চালনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও লিখেছেন, আমি এ নিয়ে বিশদ কিছু বলব না, কারণ এতে চ্যানেলকে এক সঞ্চালক হিসেবে আমার যে প্রতিশ্রুতি দেওয়া আছে তা ক্ষুণ্ন হবে। তবে এটি সত্যিই এক হৃদয়বিদারক অভিজ্ঞতা ছিল। আমার এখন অবসর নিতে ইচ্ছা করছে। অনেক রাত হয়েছে... রাত আমাকে ডাকছে।

আগস্টের ১০ তারিখ থেকে শুরু হওয়া কৌন বনেগা ক্রোড়পতি ১৭ নিয়মিত প্রচারিত হচ্ছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

/এএ/
সম্পর্কিত
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’