ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫

ব্রিকস সম্মেলনে হাত ধরাধরি করে ঐক্যের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবারের সম্মেলনে তিন নেতার এমন একটি ছবি প্রকাশ্যে আসে।

তিন নেতার এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত অবশ্য নতুন নয়। চলতি মাসের শুরুতে বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনেও তাদের একইভাবে উষ্ণ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গিয়েছিল।

ভারতের আয়োজনে চলমান ব্রিকস সম্মেলন যখন ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, তখন তিন নেতার প্রকাশ্য এই ঐক্যের আলাদা তাৎপর্য রয়েছে।

সাত বছর পর ভারতে সফরে এসেছেন শি জিনপিং। সর্বশেষ ২০১৯ সালে মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে তিনি ভারত সফর করেছিলেন। এরপর ২০২০ সালে সীমান্তে ভারত-চীন সংঘাতের পর দুই দেশের সম্পর্ক তলানিতে নামে। তবে ২০২৪ সালের অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) সব ‘সংঘাতপূর্ণ পয়েন্ট’ থেকে সেনা সরানোর বিষয়ে সমঝোতার পর দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

অন্যদিকে, পুতিন সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

/এমএইচএম/
সম্পর্কিত
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও ঐক্যবদ্ধ ব্রিকস, যৌথ ঘোষণাপত্রে ঐকমত্য
সর্বশেষ খবর
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি