রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাক শ্রমিক

রংপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১৪:০৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:০৬

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান ও গোলাপী বেগম এবং ও আলমগীর হোসেন। তারা ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।  নিহত অপর একজন বাসসহকারী আপেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্দেশে ছেড়ে যাওয়া খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই একজন মারা যান।

বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সর্দার আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

/আরএইচ/
সম্পর্কিত
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
১২ জনের মৃত্যু: ফিটনেস ছাড়াই কীভাবে চলছিল বাসটি, জানে না বিআরটিএ
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
সর্বশেষ খবর
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তুমুল বাগ্বিতণ্ডা
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তুমুল বাগ্বিতণ্ডা
‘এই সরকারও ইতিহাসে ভুট্টো-ইয়াহিয়ার মতো চরিত্রে পরিণত হতে পারে’
‘এই সরকারও ইতিহাসে ভুট্টো-ইয়াহিয়ার মতো চরিত্রে পরিণত হতে পারে’
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী