ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪

দীর্ঘ চার বছর তুলনামূলক শান্ত থাকার পর ইয়েমেনে হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার লড়াই হঠাৎ তীব্র আকার ধারণ করায় চরম মানবিক সংকটের মুখে পড়েছে সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তায়েজের আল-কাদাহা এলাকার একটি শরণার্থী শিবিরে গত পাঁচ বছরের বেশি সময় ধরে বসবাস করা আমান মুরশেদ (৫০) নামের পাঁচ সন্তানের এক জননী জানান, নিজের বাড়িতে ফিরে চাষাবাদ ও গবাদি পশু লালন-পালনের স্বপ্ন দেখলেও সাম্প্রতিক সংঘর্ষ সবকিছু নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুক্রবার হুথিরা ইয়েমেনের সম্পূর্ণ লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে বাস্তুচ্যুতির সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় আশঙ্কাজনক হারে বাড়ছে। 

আমান মুরশেদ বলেন, আমরা ভেবেছিলাম একদিন নিজেদের বাড়ি ফিরতে পারব। কিন্তু চলমান সংঘাতের কারণে আজ আমাদের শুধু আগের শিবিরে ফেলে আসা সামান্য কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ফিরে পাওয়ার সামান্য আশাটুকুও হারিয়ে গেছে। এখানে আমাদের কোনো খাবার নেই। প্রতিদিন প্রতিবেশীদের দেওয়া এক-আধবেলা খাবারের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে। তাড়াহুড়োয় আমাদের সমস্ত খাবার ও রসদ ফেলেই পালিয়ে আসতে হয়েছে।

তিনি আরও বলেন, গত চার বছর পরিস্থিতি বেশ শান্ত ছিল, ফলে নিজ ভিটায় ফেরার আশা দিন দিন জোরালো হচ্ছিল। কিন্তু মাত্র তিন দিন আগে হঠাৎ আমাদের শিবিরের কাছেই নতুন করে লড়াই শুরু হয় এবং আমরা আবারও অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে আসতে বাধ্য হই।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও কৌশলগত বাবে আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত ইয়েমেনের দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধকে আরও গভীর করে তুলেছে, যার চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে সাধারণ ও অসহায় বেসামরিক নাগরিকদের।

/এসইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
সর্বশেষ খবর
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি