কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশযুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ বাহিনী জানিয়েছে, এসব অস্ত্র ইতোমধ্যে কক্ষপথে রয়েছে এবং শত্রুর হামলা থেকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বাহিনীকে সুরক্ষিত রাখার জন্য এগুলো ব্যবহার করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন মহাকাশ বাহিনী জানায়, কক্ষপথে ‘স্পেস-কন্ট্রোল’ অস্ত্র মোতায়েন রয়েছে। তবে কী ধরনের অস্ত্র বা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এসব অস্ত্রের সংখ্যা, অবস্থান বা ধরন সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে মার্কিন বিমান বাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক বলেন, যুক্তরাষ্ট্রের কক্ষপথে এমন স্পেস-কন্ট্রোল অস্ত্র রয়েছে, যা শত্রুর হামলা থেকে যৌথ বাহিনীকে রক্ষা করতে সক্ষম।

তিনি আরও বলেন, এসব সক্ষমতা শত্রুপক্ষকে প্রভাবিত করতে ‘কাইনেটিক ও নন-কাইনেটিক’- দুই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারে। একই সঙ্গে এগুলো আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় উদ্দেশ্যেই ব্যবহারের সুযোগ রয়েছে।

ট্রয় মেইঙ্ক মহাকাশে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য চীন ও রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে চীন মহাকাশ ও কাউন্টারস্পেস ব্যবস্থা তৈরি করছে। অন্যদিকে রাশিয়া মহাকাশকে ‘যুদ্ধের ক্ষেত্র’ হিসেবে দেখে।

তিনি বলেন, আজও আমরা নিশ্চিত করে চলেছি যে, যেখানেই পরিবর্তনশীল হুমকি দেখা দিক না কেন, তা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। এ কারণেই যুক্তরাষ্ট্রের এখন কক্ষপথে এমন স্পেস-কন্ট্রোল অস্ত্র রয়েছে, যা শত্রুপক্ষের হামলা থেকে যৌথ বাহিনীকে রক্ষা করতে সক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ জারির পর এই ঘোষণা এলো। ওই আদেশে শুধু মার্কিন সম্পদ রক্ষার পাশাপাশি আক্রমণাত্মক বাহিনী হিসেবেও মার্কিন মহাকাশ বাহিনীর ভূমিকার ওপর জোর দেওয়া হয়।

এর আগে ২০২০ সালে ট্রাম্প বলেছিলেন, প্রতিরক্ষা, আক্রমণসহ আরও অনেক ক্ষেত্রে মহাকাশই হবে ভবিষ্যৎ। ২০১৯ সালেও তিনি মহাকাশকে পরবর্তী ‘যুদ্ধের ক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ‘কাউন্টারস্পেস মিশনের’ জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন।

তবে ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করেছে। অবশ্য মহাকাশে সব ধরনের সামরিক সক্ষমতার ওপর এই চুক্তিতে নিষেধাজ্ঞা নেই। মহাকাশের সামরিকীকরণের ইতিহাস অবশ্য শীতল যুদ্ধের সময় থেকেই। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের স্যাটেলাইট সুরক্ষা এবং প্রতিপক্ষের স্যাটেলাইট অকার্যকর করার উপায় খুঁজতে শুরু করে।

/এএস/ 
সম্পর্কিত
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
সর্বশেষ খবর
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান