‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৯

কক্ষপথে প্রথমবারের মতো অস্ত্র মোতায়েনের কথা যুক্তরাষ্ট্র নিশ্চিত করার পর মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে তার সামরিক সক্ষমতা বাড়ানো এবং মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করার আহ্বান জানাই।

তিনি মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধেও সতর্ক করেন। তিনি যোগ করেন, এ ধরনের পদক্ষেপ মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন ও মিত্র বাহিনীকে সুরক্ষিত রাখতে কক্ষপথে অস্ত্র মোতায়েন করা হয়েছে। তবে কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে, তার সংখ্যা বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।

/এএস/ 
সম্পর্কিত
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশযুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান