মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪২

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে যাওয়ার তথ্য সঠিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুই লাখ কর্মী পাঠানোর যে তথ্য দেওয়া হয়েছিল, তা নিয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে আপত্তি এসেছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ১০ হাজারের সংখ্যাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমাকে দেওয়া হয়েছে। এটি সঠিক তথ্য। তবে নির্দিষ্ট সময়ে দুই লাখ কর্মী পাঠানোর সংখ্যাটি নিয়ে মালয়েশিয়ার আপত্তি রয়েছে।

ব্রিফিংয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সির প্রসঙ্গও ওঠে।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, কোন কোন এজেন্সি থাকবে এবং কতটি থাকবে, তা নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সরকারের হাতে নেই।

তিনি বলেন, ২৫টি এজেন্সি বাংলাদেশ সরকার ঠিক করেনি। কোন এজেন্সি থাকবে, কতটি থাকবে—তা মালয়েশিয়া নির্ধারণ করেছে।

তবে প্রক্রিয়ায় যতটা সম্ভব স্বচ্ছতা এবং বাংলাদেশের কর্মীদের স্বার্থ নিশ্চিত করতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করেছে সরকার।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করেছি, যাতে প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে এবং জনগণের স্বার্থ যতটা সম্ভব সুরক্ষিত থাকে।

/জেইউ/এম/এমওএফ/
সম্পর্কিত
ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এখনই নীতিমালা নয়
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য
হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান