চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এক চা শ্রমিক নেত্রীকে গ্রেফতারের বিষয়টি ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে চা শ্রমিকদের মজুরি ও জীবনমান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন এবং এক নেত্রীকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত নন।

তিনি বলেন, গ্রেফতারের পেছনে যৌক্তিক ও আইনি কারণ ছিল কি না, আমরা অন্তত সে বিষয়ে নিশ্চিত হতে চাই।

চা শ্রমিকদের জীবনমান ও দীর্ঘদিনের বঞ্চনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাদের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুবই সহানুভূতিশীল। দায়িত্বে আসার আগে দীর্ঘ সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত ছিলাম।

তথ্য উপদেষ্টা বলেন, চা শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা ধরনের বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছেন—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, আমি বিষয়টি নোট করছি। আমার কর্মকর্তারাও নোট করছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো। যে গ্রেফতারের কথা বলেছেন, সেটিও আমি ব্যক্তিগতভাবে খুব দ্রুত খোঁজ নেব।

/জেইউ/এম/  
সম্পর্কিত
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
চীনের সঙ্গে চুক্তি নয়, আলোচনা চলছে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ