বন্যায় ডুবেছে স্কুল ও বাড়ি, সাহসী শিশুরা ক্লাস করছে নৌকায়

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬

ভারতের বিহারের কাটিহারে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, সড়ক ও স্কুল ডুবে গেছে। স্কুলে যাওয়ার সুযোগ নেই, কোচিং সেন্টারও পানির নিচে। তবে এতে থেমে নেই শিশুদের পড়াশোনা। শিক্ষক নৌকাকেই বানিয়েছেন অস্থায়ী শ্রেণিকক্ষ।

কাটিহারের রঘুনাথপুরে বন্যার পানি ঢুকেছে ঘরবাড়ি, কোচিং সেন্টার ও স্কুলে। এ অবস্থায় শিক্ষক মোহাম্মদ সাহিব নৌকায় ক্লাস নেওয়া শুরু করেছেন। সাহিব জানান, কোচিং সেন্টারে পানি ঢোকার পর দুই-তিন দিন ক্লাস বন্ধ ছিল। পরে পড়াশোনা বন্ধ থাকলে শিশুদের ভবিষ্যতে প্রভাব পড়তে পারে এই চিন্তা থেকেই নৌকায় ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

তিনি বলেন, পাঠদান চালু থাকলে শিশুদের যেসব দক্ষতা রয়েছে এবং তাদের যে বিকাশ ঘটছে, তা অব্যাহত থাকবে। আর বন্যার কারণে পড়াশোনা যদি বন্ধ থাকে, শিক্ষার্থীরা শেখানো বিষয়গুলোও ভুলে যেতে পারে। 

ডুবে যাওয়া স্কুলের পাশের তুলনামূলক অগভীর ও শান্ত একটি জায়গায় চলছে ক্লাস। শিশুদের নিরাপত্তার বিষয়টিও আগে যাচাই করা হয়েছে। সাধারণত এক থেকে দেড় ঘণ্টা ধরে চলে পাঠদান।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সত্যম কুমার জানায়, পুরো গ্রাম পানিতে ডুবে গেলেও ক্লাসের জায়গায় পানি তুলনামূলক কম। তাই তারা সেখানে পড়তে এসেছে। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অন্নু কুমারী জানায়, পানি কম থাকায় নৌকায় পড়তে তাদের ভয় করছে না।
শিক্ষক নিজেই শিশুদের বাড়ি থেকে নৌকার ক্লাসে নিয়ে আসেন এবং ক্লাস শেষে আবার বাড়িতে পৌঁছে দেন। অভিভাবকদের অনুমতি নিয়েই চলছে এই ব্যবস্থা।

এলাকাটিতে প্রতিবছরই বন্যার মুখোমুখি হতে হয় বাসিন্দাদের। এবার ঘরবাড়ি, সড়ক, কোচিং সেন্টার ও স্কুল পানির নিচে চলে যাওয়ায় শিশুদের জন্য বিকল্প শ্রেণিকক্ষ হয়ে উঠেছে একটি নৌকা।

সূত্র: ইন্ডিয়া টুডে 

/এমএইচএম/
সম্পর্কিত
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
চুপ করো, বোকা, ব্যর্থ: সমাবেশে বিক্ষোভকারীকে ট্রাম্প
পোল্যান্ডে পুলিশ পাহারায় আদালত, মাঝপথে দেশে ফিরলেন প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির
অক্টোবরের শেষ দিনে ধাক্কা: ইন্টেল ও রেডিটের শেয়ারে বড় পতন
অক্টোবরের শেষ দিনে ধাক্কা: ইন্টেল ও রেডিটের শেয়ারে বড় পতন
২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে
২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর