মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৮

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই এর দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনভিত্তিক সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়। আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করা হয়।

আল-মালিকি বলেন, ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এক সপ্তাহ ধরে ইরানপন্থি হুথি যোদ্ধাদের একাধিক হামলার পর সৌদি আরবও আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

ইসলামের অন্যতম পবিত্র স্থান মক্কা প্রতিবছর হজ পালনের কেন্দ্র। আল-মালিকি বলেন, শহরটির নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’।

তবে হুথি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। হুথি পরিচালিত সানা নিউজ এজেন্সির প্রতিবেদনে সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, মক্কাকে লক্ষ্য করার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
ট্রাম্পের গালির জবাবে ‘টয়লেট কৌতুক’ বেছে নিলো নরওয়ে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী