পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে এক নজর দেখার জন্য মঙ্গলবার লন্ডনের সবচেয়ে উঁচু ভবন ‘দ্য শার্ড’-এর বাইরে শত শত ভক্ত জড়ো হলেও মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপে নিরাপত্তা আশঙ্কার কথা বলে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

অনুষ্ঠান বাতিল হওয়ায় অনেক ভক্ত হতাশ হয়েছেন, যাদের কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন।

মুখ্যমন্ত্রীর দলের একজন সদস্য লাউডস্পিকারে ঘোষণা করেন, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা অনুষ্ঠানটি বাতিল করছি, কারণ নিরাপত্তা ঝুঁকির কারণে আমাদের কোনও অনুমতি ছিল না।

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই নেতার হোটেলের বাইরে দীর্ঘ সময় ধরে অবস্থান করা এক তরুণ ভক্ত বলেন, আমার মনে হয় এটা যৌক্তিক, তবে এই মানুষগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তামিলনাড়ুতে আমরা সাধারণত যেমন ভিড় দেখি, এটি সে রকম ভিড় নয়।

বিজয় তামিলনাড়ুতে বিনিয়োগ আকর্ষণ করতে যুক্তরাজ্যে একটি রাজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, এই সফরের সময় প্রতিনিধিদলটি প্রায় ১২ হাজার ৩০০ কোটি রুপির বিনিয়োগ সংবলিত একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

তামিলনাড়ুকে এশিয়ার শীর্ষস্থানীয় উন্নত উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত এই বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমে রাজ্যটিতে ৯ হাজার ৪০০-এর বেশি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিজয় বুধবার তার যুক্তরাজ্য সফর শেষ করে ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
সর্বশেষ খবর
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার