শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮

ঢালিউড কিং শাকিব খানকে গত বছর দেখা যায় ‘তাণ্ডব’ সিনেমায়। রাজনৈতিক অ্যাকশন থ্রিলারের এই চলচ্চিত্রটি পরিচালনা করেন রায়হান রাফি। বিভিন্ন কারণে সিনেমাটি বেশ আলোচনায় আসে।

এবার শাকিবের পর ‘তাণ্ডব’ শিরোনামের সিনেমা নিয়ে আসছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী।

সিনেমাটি প্রযোজনায় শুভশ্রী গাঙ্গুলি। মিমির নতুন ছবি ‘তাণ্ডব’-এর ক্ল্যাপস্টিক হাতে পোস্ট করা ছবিতে  মন্তব্য করেছেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী। আর এই ছবির হাত ধরেই প্রায় একযুগ পর রাজের পরিচালনায় ফিরছেন মিমি। ‘সুপার হ্যাপি’- মিমি চক্রবর্তীর নতুন ছবির পোস্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই ছোট্ট মন্তব্যই আপাতত টলিপাড়ার আলোচনার কেন্দ্রে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘তাণ্ডব’-এর ক্ল্যাপস্টিকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মিমি। সবুজ কুর্তিতে অভিনেত্রীর মুখের বেশিরভাগটাই ঢাকা ছিল ক্ল্যাপস্টিকে। শুধু চোখ এবং ঘন ভ্রু স্পষ্ট। ছবির সঙ্গে কোনও দীর্ঘ বক্তব্য নয়, মিমির ক্যাপশনে শুধুই ‘#Tandav’। তবে তার এই পোস্ট থেকেই নতুন ছবিতে তার যুক্ত থাকার খবর নিশ্চিত হয়েছে।

রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির শেষ কাজ ‘কাঠমুণ্ডু’। তার আগে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। একসময় তাদের পেশাদার জুটি ছিল টলিউডের পরিচিত নাম। ‘কাঠমুণ্ডু’র পর দীর্ঘ সময় দুজনকে আর একই ছবিতে দেখা যায়নি।

‘তাণ্ডব’-এ মিমির চরিত্র নিয়ে এখনও নির্মাতাদের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ছবিটি থ্রিলার ঘরানার এবং অভিনেত্রীকে অ্যাকশনধর্মী লুকে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
পিরোজপুরে অভিনেতা নাসির খানের নামে গলি
পিরোজপুরে অভিনেতা নাসির খানের নামে গলি
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন