কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতভর রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ চার জন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে এক মা ও তার দুই তিন বছর বয়সী সন্তান রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জরুরি সেবা বিভাগ জানায়, একটি বাড়িতে রুশ ড্রোন আঘাত হানলে মা ও তার দুই শিশুসন্তান নিহত হয়। পৃথক আরেকটি ড্রোন হামলায় আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো।

তিনি জানান, এক দিনের বেশি সময় ধরে কিয়েভ অঞ্চলে রুশ হামলা অব্যাহত ছিল। পাঁচটি জেলার ৩১টি স্থাপনা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফাস্তিভ জেলা। সেখানে ২৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি স্থাপনা, একটি কৃষি প্রতিষ্ঠানের জায়গা এবং বিভিন্ন যানবাহন। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া।

/এসএইচএম/
সম্পর্কিত
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
বিশ্বজুড়ে যুদ্ধ-সংকট, জাতিসংঘে বসছেন বিশ্বনেতারা
মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
চীনের বিপক্ষে উড়ে গেলো বাংলাদেশ 
চীনের বিপক্ষে উড়ে গেলো বাংলাদেশ 
আবার শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন
আবার শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ