নেতানিয়াহু ‘গণহত্যার মূল কারিগর’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্রেফতারের দাবি মামদানির

আন্তর্জাতিক ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি হঠাৎ সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তার মতে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, যখন বেনিয়ামিন নেতানিয়াহুর কথা আসে, আমি তাকে যেভাবে বিশ্বাস করি সেভাবেই বর্ণনা করেছি- একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর এক ভয়াবহ গণহত্যার মূল কারিগর। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বামপন্থি এই মেয়র কয়েক মাস ধরে বলে আসছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহুকে গ্রেফতারের সেই ক্ষমতা তার নেই। সম্প্রতি মামদানি স্বীকার করেছেন, নেতানিয়াহুর সফর ঠেকানোর ক্ষমতাও তার নেই। এ ছাড়া নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে পরিকল্পিত বিক্ষোভেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে মামদানি বলেন, আমি বিশ্বাস করি যে সেটিকে সম্মান জানানো উচিত। কারণ আমরা যা দেখতে চাই এবং আমরা আজ তা নিয়ে কথা বলছি, তা হলো আমাদের রাজনীতিতে আস্থা, জবাবদিহিতায় আস্থা।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি মনে করে যে সেই আইনগুলোর লঙ্ঘনের কারণে কেউ গ্রেফতারের যোগ্য, তবে আমরা কে যে বলব কেউ এর ঊর্ধ্বে থাকা উচিত? এবং আমি খুব স্পষ্টভাবে মনে করি যে সবারই এর জবাবদিহি থাকা উচিত।

আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর।

এদিকে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প মামদানির ভূয়সী প্রশংসা করেন। এ সময় অভিবাসন প্রয়োগ ও বহু বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনার জন্য তারা তাদের রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রাখেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানিকে বলেন, আশা করি, আপনি একজন দুর্দান্ত মেয়র হবেন। আমি বলতে পারব, আপনি একজন দুর্দান্ত মেয়র হতে যাচ্ছেন এবং আপনি ভালোভাবেই শুরু করেছেন।

সূত্র: এএফপি, সিএনএন, টাইমস অব ইসরায়েল

/এএস/ 
সম্পর্কিত
গাজায় হামাসের কাছে তহবিল গেলে দায় ইসরায়েলের: কাতার
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
সর্বশেষ খবর
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশুদের গান শুনলেন নরওয়ের রাষ্ট্রদূত
প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশুদের গান শুনলেন নরওয়ের রাষ্ট্রদূত
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে