সূচি নিয়ে বিতর্কের মধ্যেই ফেডারেশন কাপের দুই ম্যাচ পেছালো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪

সূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফেডারেশন কাপের শুরুতে এলো পরিবর্তন। ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের তিন ম্যাচের মধ্যে দুটি এক দিন করে পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, মঙ্গলবার ওই দুই ম্যাচ হওয়ার কথা থাকলেও আগামীকাল একই ভেন্যুতে বিকাল ৩টায় সেগুলো মাঠে গড়াবে।

নতুন সূচিতে মানিকগঞ্জ স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। একই সময়ে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটির প্রতিপক্ষ আবাহনী।

উদ্বোধনী দিনের অপর ম্যাচটি অবশ্য পূর্বনির্ধারিত সূচিতেই হবে। গোপালগঞ্জে আজ বিকাল ৩টায় মুখোমুখি হবে ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব।

মূলত জাতীয় ফুটবল দলের ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণকে সামনে রেখে বাফুফে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। 

শুরুতে আসিয়ান কাপের প্রস্তুতির কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দুটি লিগ ম্যাচের সূচি পরিবর্তনের আবেদন করেছিল। কারণ ক্লাবটির ৯জন খেলোয়াড় জাতীয় দলে ডাক পাওয়ায় ওই ম্যাচগুলো পেছানোর অনুরোধ জানায় তারা। ২০ সেপ্টেম্বর বাফুফে তাদের আবেদন অনুমোদনও করে।

এরপর নিজেদের ম্যাচের সূচি পরিবর্তনের দাবি তোলে আবাহনীও। জাতীয় দলের ক্যাম্পে থাকা চার খেলোয়াড়ের অনুপস্থিতির কথা উল্লেখ করে ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচের সূচি পরিবর্তনের অনুরোধ করে তারা। 

অন্যদিকে, মোহামেডানের ম্যাচের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে ব্রাদার্স ইউনিয়ন। তাদের অভিযোগ ছিল, সূচি পরিবর্তনের ক্ষেত্রে বাফুফের আচরণে সামঞ্জস্য নেই।

এমন পরিস্থিতির মধ্যেই ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের দুই ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা এলো। ফলে আজ শুধু ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের ম্যাচ দিয়েই টুর্নামেন্টের পর্দা উঠবে। 

/এফআইআর/
সম্পর্কিত
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
গোলরক্ষকের অদ্ভুত ভুল, বাংলাদেশ ফুটবল লিগে ফিক্সিংয়ের গুঞ্জন
সর্বশেষ খবর
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে
আজমুল হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গ্রেফতার
আজমুল হত্যা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গ্রেফতার
পদক নিশ্চিতের ম্যাচেই জাপানের কাছে হার বাংলাদেশের
পদক নিশ্চিতের ম্যাচেই জাপানের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা