জগন্নাথের সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৮

রাজধানীর কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী সন্দেহে গ্রেফতার মো. মনিরকে (২৫) নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

নথিসূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আসামি মো. মনিরকে আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার উপপরিদর্শক  ইবনে খালিদ হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন জানান। 

ওই আবেদনে বলা হয়, এই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত অন্য আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থনে একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, জননিরাপত্তা বিঘ্নিতকরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে লিপ্ত ছিল। পাশাপাশি আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার-প্রচারণা চালানোসহ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়। 

আরও মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা উদ্ধার এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করার স্বার্থে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজন। 

এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতাসহ ৪ আসামি রিমান্ডে
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সর্বশেষ খবর
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা