কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের প্রতিবাদে অধিবেশনস্থল ত্যাগ বা ওয়াকআউট করেছেন উপস্থিত কিউবান প্রতিনিধিরা।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প বলেন, আমার প্রশাসন কিউবার পরিস্থিতির একটি মৌলিক পরিবর্তন চাইছে, যেখানে কমিউনিস্ট সরকার চরম চাপের মুখে রয়েছে যা তারা এর আগে কখনোই দেখেনি।

তিনি আরও বলেন, কিউবা আগের মতো আরও ব্যর্থ হচ্ছে এবং এটি পতন ঘটবে। মার্ক রুবিও আলোচনা পরিচালনা করছেন। তিনি কিউবার সঙ্গে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কী হয়।

যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় কোনও বিদেশি শত্রুকে আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করার নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না বলে সতর্ক করেন ট্রাম্প। তার এই মন্তব্যের সময় কিউবান প্রতিনিধি দলকে সাধারণ পরিষদ কক্ষ ত্যাগ করতে দেখা যায়।

ট্রাম্পের ‘ব্যর্থ রাষ্ট্র’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকার এটি স্বীকার করতে অক্ষম যে কিউবা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ এবং তার সেই অধিকার রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘কিউবা যুক্তরাষ্ট্র বা কোনও দেশের জন্যই হুমকি নয়’।

সূত্র: এনডিটিভি, উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
জাতিসংঘে সিএনএনকে দেখে ট্রাম্প, ‘আপনার এখানে থাকা উচিত নয়’
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
সর্বশেষ খবর
ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে যা বললেন রেলমন্ত্রী
জাতিসংঘে সিএনএনকে দেখে ট্রাম্প, ‘আপনার এখানে থাকা উচিত নয়’
জাতিসংঘে সিএনএনকে দেখে ট্রাম্প, ‘আপনার এখানে থাকা উচিত নয়’
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, এবার দুদক গিয়ে পেলো আরও বড় অনিয়ম
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, এবার দুদক গিয়ে পেলো আরও বড় অনিয়ম
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম