পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণটি বিবেচনা করা হবে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান।

পেসকভ বলেন, আমন্ত্রণকে রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। তবে পুতিন মিয়ামিতে সম্মেলনে যাবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা জানান। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর জি-২০ এর সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের একাধিক উদ্যোগের মধ্যেই পুতিনকে এই আমন্ত্রণ জানানো হলো। তবে যুদ্ধ অবসানে এখন পর্যন্ত কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। যদিও ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প যুদ্ধটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ট্রাম্প ও পুতিন বিভিন্ন সময়ে টেলিফোনে কথা বলেছেন। ২০২৫ সালে আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের সর্বশেষ সরাসরি বৈঠক হয়। তবে ওই বৈঠক থেকে কোনও অগ্রগতি আসেনি। এদিকে জি-২০ সম্মেলনকে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানানোর সুযোগ হিসেবে ব্যবহার করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইইউর মুখপাত্র ওলফ গিল বলেন, সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
সর্বশেষ খবর
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
প্রবৃদ্ধি বাড়ছে, অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে
প্রবৃদ্ধি বাড়ছে, অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে
হত্যা মামলায় জামিন নামঞ্জুর, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি কারাগারে
হত্যা মামলায় জামিন নামঞ্জুর, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি কারাগারে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী