বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫

রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার আদী চ্যানেল থেকে দু্ই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম সাইফ (৯) ও রোহান (৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের বরিশুড়ি ফাঁড়ির এএসআই বাবুল বলেন, খেলতে গিয়ে ওই দুই শিশু পানিতে পড়ে যায়। সাতার না জানায় পানির গভীরে তলিয়ে যায় তারা। পরে আজ সকালে তাদের মরদেহ ভেসে উঠে। দেখতে পেয়ে স্বজনরা তাদের মরদেহ পানি থেকে ওপরে তোলেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, নিহত সাইফের বাবার নাম সাইদুল হক। তিনি ভ্যানেটি ব্যাগের ব্যবসায়ী। আর রোহানের বাবার নাম শফিক। তিনি মোবাইল ফোনসেট মেরমতের কাজ করেন। তারা উভয় পরিবারই কামরাঙ্গীরচরের রহমতবাগের ম্যাচ ফ্যাক্টরি এলাকায় থাকে।

এএসআই বাবুল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
সর্বশেষ খবর
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
জাতিসংঘ অধিবেশনে সাইড ইভেন্ট ও সাইডলাইন বৈঠক কী?
জাতিসংঘ অধিবেশনে সাইড ইভেন্ট ও সাইডলাইন বৈঠক কী?
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী