যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১

যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় আগামী কয়েক দিনের মধ্যে দুটি নতুন বিশালাকার প্যান্ডা (জায়ান্ট পান্ডা) পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওভাল অফিসে তার দেওয়া বক্তব্যে তিনি পান্ডাকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ‘বন্ধুত্বের দূত’ হিসেবে অভিহিত করেন।

শি জিনপিং জানান, আগামী কয়েক দিনের মধ্যে পান্ডা দুটি আটলান্টার একটি চিড়িয়াখানায় পৌঁছাবে। চলতি বছরের শুরুর দিকে জু আটলান্টা কর্তৃপক্ষ জানায়, পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি প্যান্ডা তাদের শহরে আসছে। চীনা গণমাধ্যমের তথ্যমতে, ফু শুয়াং নামের অর্থ ‘দ্বিগুণ আশীর্বাদ’ এবং পিং পিং নামের অর্থ ‘শান্তি শান্তি’।

১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফরের পর ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের পান্ডা কূটনীতি শুরু হয়। সে সময় কয়েক দশকের কূটনৈতিক টানাপোড়েন শেষে দ্বিপক্ষীয় উষ্ণ সম্পর্কের ইঙ্গিত হিসেবে তৎকালীন চেয়ারম্যান মাও সেতুংয়ের সরকার যুক্তরাষ্ট্রকে দুটি বিশালাকার পান্ডা উপহার দিয়েছিল।

উল্লেখ্য, চীন ও মার্কিন চিড়িয়াখানাগুলোর মধ্যকার চুক্তি অনুযায়ী পান্ডা এবং তাদের থেকে জন্ম নেওয়া যেকোনও বাচ্চার মালিকানা বেইজিংয়ের অধীনেই থাকে। এ ছাড়া চীনে বিশালাকার পান্ডা সংরক্ষণের জন্য মার্কিন চিড়িয়াখানাগুলোকে অর্থ প্রদান করতে হয়।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন