চাঁদা না পেয়ে ঠিকাদারের গাড়ি নেওয়ায় বিএনপি নেতা কারাগারে, সঙ্গে ছেলেও

বরিশাল প্রতিনিধি 
০৯ নভেম্বর ২০২৬, ২২:৩৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৩৪

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে সড়ক নির্মাণের কাজে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা না পেয়ে তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) ও বিএনপি নেতা মো. সাকিব হাওলাদার (৩৫)।

এর আগে রবিবার (৮ নভেম্বর) বিমানবন্দর থানায় সড়ক নির্মাণকাজে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ।

বিমানবন্দর থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিলেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান।

ঠিকাদার রুস্তম আলী বলেন, মাহবুব মোল্লা তার দলবল নিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তিনি লোকজন পাঠিয়ে তাকে মারধর করান এবং তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রবিবার রাতে ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। রাতেই ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। অপর আসামি সজীবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় মাহবুব মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার উপজেলা বিএনপির সভায় মাহবুব মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপিতে কোনও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা হবে না। তারই ধারাবাহিকতায় মাহবুব মোল্লা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ হলেও আ.লীগ নিয়ে উত্তপ্ত রাজনীতি
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’