আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৪ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮

পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডিএনসিসির অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সংশ্লিষ্টদের যথাযথভাবে নোটিশ দেওয়ার পর এখন থেকে উচ্ছেদ অভিযান পরিচালনার আগে পৃথকভাবে কোনও পূর্বঘোষণা বা প্রচারণা করা হবে না। পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান আকস্মিকভাবে ও পূর্ব ঘোষণা ছাড়াই পরিচালনা করা হবে।

এতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত হয়ে নিজ নিজ স্থাপনা, অবৈধ দখল ও সামগ্রী যথাসময়ে অপসারণের অনুরোধ জানানো হয়।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, যাদের উচ্ছেদ করা হবে তাদের চার-পাঁচ মাস আগেই স্থানান্তরের বিষয়ে জানানো হয়েছিল। তাদের জন্য বিকল্প জায়গাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে তারা ওই সিদ্ধান্ত মেনে না নিয়ে মূল সড়কেই অবস্থানের কথা জানিয়েছিলেন।

জনসংযোগ বিভাগ আরও জানায়, তাদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা হয়েছিল এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাতেও তারা সম্মত হননি।

ডিএনসিসি বলছে, সবকিছু বিবেচনা করেই বর্তমানে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাউকে অযথা হয়রানি করা নয়, বরং দীর্ঘদিনের সমস্যা সমাধান, জনস্বার্থ ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এএইচএস/এম/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
সর্বশেষ খবর
হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?
হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে হচ্ছে পানির ফোয়ারা 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে হচ্ছে পানির ফোয়ারা 
‘দ্য ভ্যান’ তারকা শ্বেতা তিওয়ারির বিলাসবহুল মুম্বাইয়ের বাড়ির অন্দরসজ্জা
‘দ্য ভ্যান’ তারকা শ্বেতা তিওয়ারির বিলাসবহুল মুম্বাইয়ের বাড়ির অন্দরসজ্জা
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়