আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকা অবস্থায় কীভাবে একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধঘোষিত একটি দলের নেতাকর্মীরা মিছিল করার সুযোগ পেলেন, সেটি তদন্তের বিষয়। আওয়ামী লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার ও আসামি করা হচ্ছে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ কথা বলেন।

ভর্তুকি ও লোকসানের যুক্তি দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে গোলাম পরওয়ার, ‘রাষ্ট্র কি মুদি দোকান যে লাভ–লোকসানের হিসাব করবে? রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান। জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের রাজস্ব আসে।’

তিনি বলেন, ‘ভর্তুকি দিতে হলে দেবেন। তাই বলে ছয় মাসের মধ্যে তিনবার মানুষের দ্রব্যমূল্য বাড়াবেন? এটা হতে পারে না। জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি, সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে।’

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারি দলের মন্ত্রী ও নেতারা বলছেন আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এ বিষয়ে তাদের প্রমাণ দিতে হবে।’ সরকারের ভেতরের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে দেশে আনার ইন্ধন দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে যে সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।’

ঝিনাইদহ শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আবদুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে এমনি এমনি পৌঁছাবে: সমাজকল্যাণমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ