সৌদির রাজধানীতে হুথিদের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে সৌদি আরবের খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে জোট জানায়, খামিস মুশাইতের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং রিয়াদের দিকে ছোড়া ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে রাতভর খামিস মুশাইত ও আবহা শহরের জন্য সতর্কবার্তা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে রিয়াদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকা ও দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে সৌদি জাহাজও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সৌদি শহর, জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচলে এসব হামলা চালানো হচ্ছে। এতে বৈশ্বিক তেল সরবরাহের ওপর চাপ আরও বাড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর রপ্তানির জন্য লোহিত সাগরের বিকল্প নৌপথও ঝুঁকিতে পড়েছে। এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল এখনও অনেকটাই বন্ধ রয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সামরিক প্রধান এবং প্রতিরক্ষা সহযোগী পাকিস্তান ও তুরস্কের সামরিক প্রধানেরা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকিগুলো পর্যালোচনা করেন। শনিবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেন, রিয়াদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সৌদি আরবের ওপর হামলা মোকাবিলায় চুক্তি অনুযায়ী যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
চীনা মিডিয়ার বিশ্লেষণ ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
শিশুদের নিরাপত্তা নিয়ে মামলা, টিকটকের ১০ কোটি ডলারের সমঝোতা
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
সর্বশেষ খবর
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়