যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে অসাধারণ অবদান রাখার জন্য ২০২৬ সালের আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস)/ফাইজার সার্জিক্যাল ভলান্টিয়ারিজম অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছেন ছয়জন বিশিষ্ট সার্জন। এদের মধ্যে প্রায় তিন দশক ধরে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা. স্টিভেন এম. কেলিও রয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এসিএস ক্লিনিক্যাল কংগ্রেস ২০২৬-এর বার্ষিক বোর্ড অব গভর্নরসের রিসেপশন ও ডিনারে এই সম্মাননা প্রদান করা হবে। এসিএস বোর্ড অব গভর্নরসের সার্জিক্যাল ভলান্টিয়ারিজম অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডস ওয়ার্কগ্রুপ এই পুরস্কারের আয়োজন করে থাকে। 

পুরস্কারপ্রাপ্ত ছয় সার্জন হলেন- জুয়ান কার্লোস পুয়ানা, স্টিভেন এম রোসার, ইনগ্রিড এম লিজারাগা, ব্রায়ান গ্যাভিট, ফিলিপ জে সু এবং স্টিভেন এম কেলি। 

১৯৯৬ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছেন ডা. স্টিভেন কেলি। জীবন রক্ষাকারী চিকিৎসার সুযোগহীন রোগীদের চিকিৎসায় তিনি প্রায় ৩০ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। নিউ ইয়র্কের ব্রুকলিনের সুনি ডাউনস্টেট হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর মার্কিন বিমান বাহিনীর মাধ্যমে জেনারেল সার্জারি এবং থোরাসিক সার্জারিতে রেসিডেন্সি ও ফেলোশিপ সম্পন্ন করেন তিনি। পরে মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালে দীর্ঘমেয়াদি মিশনারি সেবার ডাক পেয়ে তিনি বাংলাদেশে আসেন।

সেখানে তিনি এই অঞ্চলে প্রথম ল্যাপারোস্কোপিক, থোরাসিক, ভাস্কুলার এবং অ্যাডভান্সড এন্ডোস্কোপিক পদ্ধতি চালুর মাধ্যমে চিকিৎসার পরিধি প্রসারিত করেন। এছাড়া ট্রমা ও অর্থোপেডিক সার্জারিসহ সাধারণ, শিশু, থোরাসিক, ইউরোলজিক্যাল, গাইনোকোলজিক্যাল এবং জরুরি সার্জারি সেবা দিয়ে আসছেন তিনি। তিন দশকের এই ক্যারিয়ারে তিনি ৩০ হাজারেরও বেশি অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।

মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালের অপারেশন থিয়েটার টিমের সদস্যরা, যার মধ্যে রয়েছেন ডা. স্টিভেন কেলি (পেছনের সারির মাঝখানে)। ছবি: সংগৃহীত

ডা. কেলি শুধু চিকিৎসাসেবারেই সীমাবদ্ধ থাকেননি, তিনি বাংলাদেশের বহু চিকিৎসক, নার্স, ওটি টেকনিশিয়ান এবং মেডিকেল স্টাফদের প্রশিক্ষণ দিয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা সক্ষমতা তৈরিতে ভূমিকা রেখেছেন। মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হিসেবে তিনি ১২৫,০০০ বর্গফুটের একটি আধুনিক নতুন হাসপাতাল ভবন নির্মাণকাজে নেতৃত্ব দেন। এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকটের সময় তিনি আহত শত শত শরণার্থীর চিকিৎসায় জরুরি সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করেন।

সূত্র: নিউজ ওয়াইজ, আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস)

/এএস/ 
সম্পর্কিত
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে
লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে
সিকুইন, গয়না ও সবুজ হিলসে আলিয়ার স্টাইল
সিকুইন, গয়না ও সবুজ হিলসে আলিয়ার স্টাইল
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত