নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ০০:৫৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০০:৫৫

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৯ শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। রাতে ওই ভবনে প্রায় ২৫০ শিক্ষার্থী ছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

 

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন