মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদ বিক্রির দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। অদ্ভুত এই ঘটনায় দোকানিদের যেমন বিপাকে পড়তে হয়েছে, তেমনি ঘটনাটি দেখে হাসির রোল উঠেছে স্থানীয়দের মধ্যে।

ঘটনাটি ঘটেছে ওরমাঞ্জির ব্লক চকে। হঠাৎ একটি নারী বানর মদের দোকানে ঢুকে ভেতরে ঘোরাঘুরি শুরু করে। একপর্যায়ে দোকানে রাখা একটি বোতল থেকে কিছু মদ পান করে সে।

এরপর দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়ে বানরটি। গভীর ঘুমে থাকা বানরকে নিয়ে বিপাকে পড়েন দোকানিরা। বিষয়টি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে পৌঁছায় একটি উদ্ধারকারী দল।

উদ্ধারকারী দলের সদস্যরা নিরাপদে বানরটিকে দোকান থেকে বের করে আনার চেষ্টা করেন।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করে। অনেকের কাছেই মনে হয়েছে, দোকানটিকে যেন মদ পান করে বিশ্রাম নেওয়ার অপ্রত্যাশিত জায়গা হিসেবে বেছে নিয়েছিল বানরটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে