মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১

বিশ্বজুড়ে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে আফ্রিকার সংকটকবলিত জনগোষ্ঠীর জন্য এ অর্থ ব্যয় করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে এ ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। নিউইয়র্কের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল বাতিল হওয়ার পর সেখানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। ভিডিও বার্তায় ভন ডার লেয়েন বলেন, সংঘাত, চরম আবহাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বিশ্বের বহু মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আফ্রিকার বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়গুলোকে সহায়তা করবে এই অর্থ।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, সাব-সাহারান আফ্রিকায় অভিবাসনসংক্রান্ত কর্মসূচির জন্য ৩৮ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে। এর আওতায় ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষা, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া এবং পুনর্বাসনে সহায়তা করা হবে।

এ ছাড়া সংঘাত, খাদ্যসংকট, অপুষ্টি ও জলবায়ুজনিত দুর্যোগে ক্রমবর্ধমান মানবিক চাহিদা মোকাবিলায় সাব-সাহারান আফ্রিকার জন্য আরও ৯ কোটি ৭০ লাখ ইউরো দেওয়া হবে। কঙ্গো ও পার্শ্ববর্তী দেশগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবিলায়ও এ অর্থের একটি অংশ ব্যবহার করা হবে।

কঙ্গোতে ইবোলা মোকাবিলা ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য আলাদাভাবে ৭৫ লাখ ইউরো এবং সংঘাত, মানবিক সংকট ও পরিবেশগত পরিবর্তনে জর্জরিত গ্রেট লেকস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ১ কোটি ইউরো দেওয়া হবে।

এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ১০ কোটি ৩০ লাখ ইউরো এবং ইউক্রেনের মানবিক সহায়তা ও জরুরি প্রস্তুতির জন্য ৫ কোটি ২০ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সময় ইইউ নতুন তিনটি গ্লোবাল গেটওয়ে বিনিয়োগের ঘোষণাও দিয়েছে। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকার স্বাস্থ্য ও পুষ্টি খাতে বেসরকারি বিনিয়োগে সহায়তার জন্য ইইউর একটি গ্যারান্টি, কলম্বিয়ায় টিকা ও জৈবিক ওষুধ উৎপাদন বাড়াতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ঋণ এবং ইথিওপিয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ৬ কোটি ইউরোর বিনিয়োগ রয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মানবিক সহায়তায় ২৫ লাখ ইউরো বরাদ্দ করেছে তারা।

/এসএইচএম/
সম্পর্কিত
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
ভোটার তালিকা পরিবর্তন, যে নির্দেশ দিলো নির্বাচন কমিশন
মূল্যস্ফীতির চাপ, ব্রাজিলে কঠিন লড়াইয়ে লুলা
সর্বশেষ খবর
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র