যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮

যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতের কাঠগড়ায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। গণহত্যার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়ে তিনি বলেন, যারা অপরাধ করেছে এবং রক্ত ঝরিয়েছে, তাদের অপরাধের জবাব দিতে হবে।

শনিবার ইস্তাম্বুলে ২১তম মুসিয়াড এক্সপো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং ২৯তম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে এরদোয়ান এসব কথা বলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, গণ হত্যাকারীরা যদি বিচার ও ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে জবাবদিহি না করে, তবে এই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। গাজায় আমাদের ভাইবোনরা অধিকার ও সুবিচারের লড়াইয়ে একা নন। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সত্য কথা বলে যাব এবং নিপীড়িতদের কণ্ঠস্বর হয়ে উঠব।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরুর সময় যারা কক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের প্রশংসাও করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ সভা কক্ষ থেকে বের হয়ে গিয়ে গণহত্যার অপরাধীদের উপযুক্ত জবাব দিয়েছে।

এরদোয়ান মন্তব্য করেন যে, পুরো অঞ্চল একটি পূর্ণাঙ্গ সংকটময় ঝড়ের মুখোমুখি এবং আন্তর্জাতিক ব্যবস্থা বৈধতা, প্রতিনিধিত্ব ও সুবিচারের সংকটে রয়েছে।

সূত্র: আনাদোলু

/এএ/
সম্পর্কিত
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সর্বশেষ খবর
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী