সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

গ্রেফতারকৃতরা হলেন, হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার এবং মামুন, আসলাম ও মুন্না। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও তৈরি করেছিলেন।

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যা হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে তার স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করে। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের প্রস্তুতি: চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৭
হাফপ্যান্ট পরে মেট্রোস্টেশনে, পুলিশের হেনস্তার শিকার অ্যাথলেট প্রশিক্ষক
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: গ্রেফতার ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
প্যাকেজিং খাতের সমস্যা নিয়ে শফিকুর রহমানের কাছে ব্যবসায়ীরা, মিললো যে আশ্বাস
প্যাকেজিং খাতের সমস্যা নিয়ে শফিকুর রহমানের কাছে ব্যবসায়ীরা, মিললো যে আশ্বাস
রিহ্যাব নেতাদের ঋণখেলাপি ও কর-ভ্যাটের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
রিহ্যাব নেতাদের ঋণখেলাপি ও কর-ভ্যাটের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নারীকণ্ঠে প্রেমের ফাঁদ, সেনাসদস্য পরিচয়ে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেফতার
নারীকণ্ঠে প্রেমের ফাঁদ, সেনাসদস্য পরিচয়ে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেফতার
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত