তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫

নেপালের হিমালয় অংশে তুষারধসে পর্বতারোহীদের একটি ক্যাম্প চাপা পড়ার পর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ১২ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার সকালে মানাং জেলার ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে তুষারের বিশাল স্তর ধসে পড়ে। নেপালি নাগরিকদের একটি দল সেখানে অবস্থান করছিল। বিদেশি পর্বতারোহীদের আগে ওই দলটিকে ক্যাম্প প্রস্তুত, পথ তৈরি ও পাহাড়ে দড়ি স্থাপনের কাজে পাঠানো হয়েছিল।

হিমলুং হিমাল নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে ভারী তুষারপাতের পূর্বাভাস ছিল। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। শুরুতে হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

হিমালয়া হলিডেজ ট্রেকিংয়ের কর্মকর্তা বিভূতি চাঁদ ঠাকুর জানিয়েছেন, তাদের অভিযাত্রী দলের অন্তত আট সদস্য নিখোঁজ হয়েছেন। তবে মোট কতজন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

উদ্ধারকাজে সহায়তার জন্য কাঠমান্ডু থেকে অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়ে একটি দল হেলিকপ্টারে করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘন তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সোমবারও চালানোর পরিকল্পনা রয়েছে।

নেপালের পার্বত্য জেলাগুলোতে সাম্প্রতিক দিনগুলোতে টানা বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ পর্বতারোহণ পর্যটন খাতে ঝুঁকি বেড়েছে। তুষারধসের আশঙ্কা বাড়ায় চলতি সপ্তাহের শুরুতে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু থেকেও পর্বতারোহীদের সরিয়ে নেওয়া হয়।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
মাদ্রিদে কেন বিক্ষোভ করছে ভাড়াটিয়ারা
এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী