মাদ্রিদে কেন বিক্ষোভ করছে ভাড়াটিয়ারা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় স্পেনের মাদ্রিদে আবাসন সংকট নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবারের বিক্ষোভের পরও অনেকে ঐতিহাসিক পুয়ের্তা দেল সল চত্বরে রাত কাটান। রবিবার দ্বিতীয় দিনের মতো সেখানে জড়ো হন আরও বিক্ষোভকারী, যাদের মধ্যে বিভিন্ন বয়সী বাসিন্দারা ছিলেন।

মাদ্রিদের অভিজাত এলাকা রেতিরোতে ৭০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা মারিয়া দেল কারমেন আবাসকালকে উচ্ছেদের প্রতিবাদে শনিবার কয়েক হাজার মানুষ মিছিল করেন। বিক্ষোভকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো, আবাসন খাতে প্রতারণা ঠেকানো এবং বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবি জানান। শনিবারের মিছিলের পর অনেক বিক্ষোভকারী বাড়ি ফিরে না গিয়ে পুয়ের্তা দেল সলে তাঁবু খাটিয়ে রাত কাটান।

২৭ বছর বয়সী অভিনেত্রী নাতালিয়া নাভারো বলেন, আবাসন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আমরা সবাই রাস্তায় নেমেছি, কারণ আমরা অতিষ্ঠ। মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র আলিসিয়া দেল রিও বলেন, ক্ষোভ ও প্রতিবাদের যে ঢেউ তৈরি হয়েছে, তা এখন আর থামানো যাবে না। সরকার নতুন আইন না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি। অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি চালু এবং আবাসকালের মতো উচ্ছেদ বন্ধের দাবিও জানান তিনি।

গত ২৩ সেপ্টেম্বর আবাসকালকে স্ট্রেচারে তার বাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাকে উচ্ছেদ ঠেকানোর চেষ্টা করা সমর্থকরা তখন তার ডাকনাম ‘মারিকারমেন’ ধরে স্লোগান দেন। পরে হাসপাতালের বিছানা থেকে ধারণ করা এক ভিডিওতে আবাসকাল বলেন, নিজের বাড়ি রক্ষা করতে পারেননি, তবে অন্যরা যেন নিজেদের অধিকারের জন্য লড়তে শেখেন, সে জন্য তিনি লড়েছেন।

উচ্ছেদের ছবি স্পেনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্তৃপক্ষ ও আবাসন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সমালোচকেরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদ করে আবাসনের দাম বাড়ানোর অভিযোগ তুলেছেন। অনেকেই এসব প্রতিষ্ঠানকে ‘ভালচার ফান্ড’ নামে অভিহিত করেন।

শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক সিমন দে লা রিভা বলেন, সামাজিক অস্থিরতার পেছনে মারিক্যারমেনের ঘটনাটি এক অর্থে শেষ ধাক্কা হিসেবে কাজ করেছে।

মাদ্রিদে সোশ্যালিস্ট পার্টির এক সমাবেশে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আবাসকালের উদ্দেশে বলেন, তার সরকার আগামী মঙ্গলবার আবাসন নিয়ে একটি রাজকীয় ডিক্রি আনার জন্য দিন-রাত কাজ করছে। সেটি জাতীয় সংসদে অনুমোদনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি শেষবারের মতো চেষ্টা করার আহ্বানও জানান তিনি।

তবে আবাসকাল প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এবং তার দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন। উচ্ছেদের একদিন আগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেন, প্রতিদিন কত মানুষ উচ্ছেদের শিকার হচ্ছেন, প্রধানমন্ত্রী কি তা জানেন না? নাকি তিনি তা জানতে চান না?

সূত্র: এনপিআর

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
সর্বশেষ খবর
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!