পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৪ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৪

প্রেম ও সম্পর্কজনিত বিরোধের জেরে এক নারীর হাতে আরেক নারী হত্যার অভিযোগ ঘিরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে দুটি মামলা চলছে। দুই মামলাতেই অভিযোগের কেন্দ্রে রয়েছে প্রেমের সম্পর্ক, ঈর্ষা ও পূর্বপরিকল্পিত হামলা। ঘটনাগুলো নতুন করে প্রশ্ন তুলেছে, প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় কেন এক নারী আরেক নারীর হত্যার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন।

ইংল্যান্ডের লিডস ক্রাউন কোর্টে ১৮ বছর বয়সী কায়লা স্মিথ ১৬ বছর বয়সী ক্লোয়ি ওয়াটসন ড্রান্সফিল্ডকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রসিকিউশনের দাবি, ব্লেক ডাউলিং নামে এক তরুণকে ঘিরে ঈর্ষা থেকে বিরোধের সূত্রপাত। ডাউলিংয়ের সঙ্গে স্মিথ ও নিহত ক্লোয়ি- দুজনেরই একসময় সম্পর্ক ছিল। গত ২৮ মার্চ পূর্ব লিডসে পাঁচবার ছুরিকাঘাতে ক্লোয়িকে হত্যা করা হয়।

অন্যদিকে, আয়ারল্যান্ডের ডাবলিনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে ৪১ বছর বয়সী এক নারী ২৮ বছর বয়সী স্কারলেট ফকনারকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। প্রসিকিউশনের অভিযোগ, বিচ্ছিন্ন স্বামীর সঙ্গে ফকনারের নতুন সম্পর্ক নিয়ে ঈর্ষা থেকে ওই নারী ও তার ১৭ বছর বয়সী সহযোগী প্রায় ২৪ ঘণ্টা ধরে ফকনারকে অনুসরণ করেন। পরে তাকে ভ্যান দিয়ে ধাক্কা দেওয়া হয়। ঘটনার তিন সপ্তাহ পর ১৩ এপ্রিল হাসপাতালে মারা যান ফকনার।

দুই মামলাতেই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধ, দীর্ঘ সময় ধরে বৈরিতা এবং হামলার পূর্বপরিকল্পনার অভিযোগ সামনে এসেছে। তবে কোনও মামলার অভিযোগই এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি। দুটি মামলার বিচার চলছে এবং সংশ্লিষ্ট বিচারব্যবস্থায় প্রতিবেদন প্রকাশের বিধিনিষেধও আলাদা।

অপরাধবিজ্ঞানী ড. জেন মঙ্কটন স্মিথের গবেষণায় ঘনিষ্ঠ সঙ্গী হত্যার ক্ষেত্রে আট ধাপের একটি ধারা চিহ্নিত করা হয়েছে। এতে পিছু নেওয়া, নির্যাতন, নিয়ন্ত্রণমূলক আচরণ, উত্তেজনা বৃদ্ধি, পরিকল্পনা এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয় উঠে এসেছে। তার মতে, এসব হত্যাকাণ্ডকে কেবল আকস্মিক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখার সুযোগ নেই; অনেক ক্ষেত্রে এর পেছনে থাকে পরিকল্পনা ও নিয়ন্ত্রণমূলক আচরণ।

/এএস/ 
সম্পর্কিত
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
সর্বশেষ খবর
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য
ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
দেশের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন
দেশের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা