আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্তে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এসব এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন। 

এ বিষয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে গত বছরের ১৯ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি এয়ারলাইনসগুলো তাদের নিজস্ব আন্তর্জাতিক অর্থ গ্রহণ ও পরিশোধ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা পাওয়া যাবে। 

এর আগে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই আন্তর্জাতিক কার্ডে এসব টিকিট কেনার সুযোগ ছিল। নতুন নির্দেশনায় সেই শর্ত শিথিল করা হয়েছে। 

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে এডি ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে। 

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য প্রযোজ্য বৈদেশিক ভ্রমণসীমার বাইরে থাকবে। অর্থাৎ এসব টিকিট কেনার জন্য যে অর্থ আন্তর্জাতিক কার্ডে ব্যয় হবে, তা গ্রাহকের নির্ধারিত ভ্রমণসীমার সঙ্গে সমন্বয় করা হবে না। 

যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাই করার পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের বিদ্যমান সম্পর্কের আওতায় প্রচলিত ব্যবস্থা অনুসরণ করতে হবে। 

এ ছাড়া এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। 

ব্যবসায় সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অর্থ গ্রহণকারী ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজনও কমবে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
দিল্লি-মুম্বাই হয়ে ম্যানিলা যাওয়ার সুযোগ, কাজে লাগতে পারে বাংলাদেশিদেরও
সর্বশেষ খবর
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ