‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০

বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ হয়েছে সৈয়দ কাজেম শাহর। তবে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেছে। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর সেই আক্ষেপ থাকলেও দেশের হয়ে খেলতে পেরে গর্বিত এই ফুটবলার। সতীর্থদের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাকেই বড় অর্জন মনে করছেন সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহর বড় ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাজেম শাহ লিখেছেন, ‘বাংলাদেশ দলের জার্সি পরা সবসময়ই আমার স্বপ্ন ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা ট্রফি জিততে পারিনি, তবে আমার ভাইদের সঙ্গে দেশের পতাকা প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

ভবিষ্যতে সমর্থকদের আরও আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে নিজেদের পারফরম্যান্সের মান বাড়ানোর ওপর জোর দিয়েছেন এই ফুটবলার।

তার ভাষায়, ‘ভবিষ্যতে আমরা আপনাদের আনন্দের নতুন উপলক্ষ এবং আমাদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই। তবে সেটা অর্জন করতে হলে আমাদের সবাইকে নিজেদের মান আরও বাড়াতে হবে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাবো।’

সবশেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘শুধু ঘরের মাঠে খেললেই ফুটবল জেতা যায় না’
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
সর্বশেষ খবর
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
ডলার কেনাবেচা নিয়ে নতুন পরামর্শ দিলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর