মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৩ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৩

চলমান যুদ্ধ অবসানের নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার বা মঙ্গলবার নিউ ইয়র্কে ইরানি ও মার্কিন পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন কাতারি মধ্যস্থতাকারীরা। আলোচনা প্রক্রিয়ার বিষয়ে অবহিত এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান যে সাত দিনের প্রস্তাব পেশ করেছিল, তার একটি সংশোধিত সংস্করণ কেন্দ্র করে এই বৈঠকগুলো হতে পারে। অধিবেশন শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এখনও নিউ ইয়র্কে অবস্থান করছেন। মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব কে করবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

পরবর্তীতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা নিশ্চিত করে যে আরাঘচি নিউ ইয়র্ক সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কিত সর্বশেষ প্রস্তাব ও মতামত উভয় পক্ষ খতিয়ে দেখবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই রাষ্ট্রীয় মাধ্যমকে জানিয়েছেন, আরাঘচির নিউ ইয়র্ক অবস্থান বাড়ানো হয়নি এবং তিনি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই তেহরানে ফিরে আসবেন। মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এর আগে ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের প্রস্তাবটিতে ইরান ও লেবাননে সব ধরনের যুদ্ধ বিরতি, ইরানের শত শত কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানি বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রাখা হয়েছিল। বিনিময়ে তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে সম্মত হওয়ার কথা জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, তিনি ইরানের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তার মতে, অর্থনৈতিক চাপের কারণেই তেহরান দ্রুত চুক্তি করতে চায়। তবে রবিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে মার্কিন মধ্যস্থতাকারীরা আরও আলোচনায় অংশ নেবেন বলে তিনি আশা করছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের বিষয়টি মধ্যস্থতাকারীরা তেহরানকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থানের অপেক্ষায় রয়েছে ইরান। তিনি বলেন, আমাদের শর্ত স্পষ্ট। হরমুজ প্রণালি খুলে দেওয়ার যেকোনও পদক্ষেপে এই শর্তগুলো পূরণ হওয়া আবশ্যক।

তিনি আরও জোর দিয়ে বলেন, কেবল আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থা নিরসন করা সম্ভব।

 

/এএ/
সম্পর্কিত
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
তিন মাসের সুবিধা বাতিল, প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের
তিন মাসের সুবিধা বাতিল, প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম