দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট কার্যতালিকা থেকে বাদ (ডিলিট) দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী ইউসুফ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক।

রিটে বলা হয়, দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।

রিট আবেদনকারীর দাবি, প্রেস ব্রিফিংয়ে এ ধরনের তথ্য প্রকাশ সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। এ কারণে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেন।

/বিআই/এম/
সম্পর্কিত
অবিবাহিত বলে বিদেশ যেতে বাধা? তিন নারীর রিটে হাইকোর্টের রুল
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ