ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর মঙ্গলবার তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি আবাসন মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

নিয়োগের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে এল মানসুরি বলেন, তার নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’। তিনি বলেন, প্রথমবারের মতো দেশের ইতিহাসে একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু তার জন্য নয়, সব মরক্কোর নারীর জন্য গর্বের বিষয়।

এল মানসুরির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির চেয়ে ৩১টি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের অনেক কম রয়েছে তাদের। ফলে অন্য দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে পিএএমকে।

এল মানসুরি বলেন, ‘কাজ আজ থেকেই শুরু হচ্ছে’। প্রথমে নিজেদের দলের মধ্যে আলোচনা হবে, এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

ইসলামপন্থী আন্দোলনের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে বর্তমান রাজকীয় উপদেষ্টা ফুয়াদ আলী এল হিম্মার প্রতিষ্ঠিত পিএএম দলে ২০০৮ সালে যোগ দেন মানসুরি। ২০০৯ সালে মারাকেশের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি। ছয় বছর পর পদ হারালেও ২০২১ সালে তিনি আবারও মেয়রের দায়িত্ব নেন।

/এএস/ 
সম্পর্কিত
দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী
চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু যুক্তরাষ্ট্রের ফ্লাইট
সর্বশেষ খবর
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড