ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ত্রিবেদী বলেন, ‘দুই দেশের সময় বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। দিন, মাস নিয়ে কথা হয়নি। তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।’ 

তিনি বলেন, ‘দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কথা হয়েছে। দুই দেশের একটা ইন্টারেস্ট আছে।’ 

এদিকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘পত্রিকায় যেটা এসেছে যে, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে— এগুলো একদমই সঠিক না।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, এই সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভ, সেই স্বাধীনতা স্তম্ভ কীভাবে সম্পন্ন করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করছি। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে— এ নিয়ে আমরা এখনও কোনও রকমের আলোচনা করিনি। এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে একটা আলোচনা ছিল যে ওখানে কী করা যায়। আমরা তা নিয়ে ভাবছি না। আমরা স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সেটি নিয়ে আমরা ভাবছি এবং সেই অনুযায়ী কাজ করবো।’ 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
সর্বশেষ খবর
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো