সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১

সরকারের মানবিকতাকে দুর্বলতা মনে করলে কারও জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, বিগত সময়ে দেশে ভয়াবহ ও ফ্যাসিবাদী শাসন ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে চান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, ‘আমরা যারা আলোর পথের যাত্রী হয়েছি, তাদের ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী মানবিক বাংলাদেশ গড়তে চান। তিনি প্রতিহিংসার রাজনীতি চাননি। অতীতে রিমান্ডসহ নানা নির্যাতন সহ্য করেই তিনি এই পর্যায়ে এসেছেন।’

তিনি বলেন, ‘সরকারের মানবিকতাকে দুর্বলতা মনে করলে কারও জন্য ভালো হবে না।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস সচিব বলেন, ভাষণে প্রধানমন্ত্রী মা-বাবা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করেছেন। বিশ্বায়নের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘকে কীভাবে দেখতে চান, সে বিষয়েও বক্তব্য দিয়েছেন। মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিনির্ভর ও কার্যকর জাতিসংঘের পক্ষে অবস্থান তুলে ধরেছেন তিনি।

সালেহ শিবলী বলেন, দেশের মানুষকে ক্ষমতায়িত করা, দেশের উন্নয়ন এবং তরুণ, নারী ও শিশুদের বিষয়েও বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক সফরে সাইডলাইন বৈঠকসহ তিনি ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। সফরসঙ্গীরাও প্রায় ৫০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মাত্র ৩৫ জন। তারা সাধারণ ফ্লাইটে নিউইয়র্ক গেছেন। অতীতে বড় বহর নিয়ে সফরের নজির থাকলেও এবার ছোট পরিসরে সফর আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সালেহ শিবলী বলেন, ‘প্রত্যেক ভালো কাজে দৃষ্টান্ত স্থাপন করে পরে অন্যদের জন্য সেটি অনুসরণযোগ্য করা হবে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
সর্বশেষ খবর
ইতালি পাঠানোর নামে টাকা নিয়ে লিবিয়ায় পাচার, গ্রেফতার ১
ইতালি পাঠানোর নামে টাকা নিয়ে লিবিয়ায় পাচার, গ্রেফতার ১
৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
সেমির লড়াইয়ে বাংলাদেশ, ম্যাচ পরিত্যক্ত হলে কপাল খুলবে পাকিস্তানের!
সেমির লড়াইয়ে বাংলাদেশ, ম্যাচ পরিত্যক্ত হলে কপাল খুলবে পাকিস্তানের!
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত