৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চাকরি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ও সরকারি শারীরিক শিক্ষা কলেজে ১৬তম থেকে ২০তম গ্রেডে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১ অক্টোবর ২০২৬ থেকে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৪টা।

যেসব পদে নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয় ক্যাটাগরির পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ ও পদসংখ্যা নিচে দেওয়া হলো—

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা ক্রীড়া অফিস)—৯টি।

২. ক্যাশিয়ার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)—২টি।

৩. ড্রাইভার (গাড়িচালক) (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)—২টি।

৪. অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস)—২৬টি।

৫. অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)—৩টি।

৬. গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক) (সরকারি শারীরিক শিক্ষা কলেজ)—১টি।

বেতন ও গ্রেড

প্রথম তিন ক্যাটাগরির পদগুলো ১৬তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অন্যদিকে, অফিস সহায়ক ও গ্রাউন্ডসম্যান পদগুলো ২০তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের https://ds.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলি ভালোভাবে দেখে নিতে হবে।

আবেদনের সময়সীমা

১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত তথ্য

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও অন্যান্য শর্তাবলি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন https://ds.gov.bd/ এই ঠিকানায় প্রবেশ করেন। 

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় সুযোগ দিতে হবে: জামায়াত আমির
০৭:৪৮ পিএম
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
০৭:৪২ পিএম
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
০৭:৩৮ পিএম
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
০৭:২৫ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়