সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬

ইন্টারনেট সেবার ব্যয় কমানো, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইন্টারনেট সেবার ব্যয় কমানো, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা জোরদার এবং শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি টেলিটকের সেবার মান বাড়ানো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোর জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সার্ভিস ও ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা চালু, ভূমি সেবার মানোন্নয়ন, ইন্টারনেটের ব্যয় কমানোর পরিকল্পনা, বিটিসিএলের অব্যবহৃত সম্পদের কার্যকর ব্যবহার এবং ডাক বিভাগের পার্সেল সেবা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ডাক বিভাগের ডাটাবেইজে নাগরিকদের ঠিকানা সংরক্ষণ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করা, এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্টে সহায়তা এবং কলসেন্টারের মাধ্যমে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়।

সাইবার নিরাপত্তা জোরদার এবং শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার প্রকল্পগুলো আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ।

 

কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী ও সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশ নেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সর্বশেষ খবর
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত