ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১

ফ্লাইদুবাইয়ের বিমানের ককপিট হামলা ও বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টার ঘটনায় এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় বুধবারের এই ঘটনাকে অত্যন্ত মারাত্মক নিরাপত্তা দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিমানে থাকা এক ইসরায়েলি যাত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

নেতানিয়াহু বলেন, একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন এবং তিনি স্পষ্টতই যাত্রীসহ বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টা করছিলেন। যাত্রীর বরাতে তিনি আরও জানান, বিমানটি একপর্যায়ে খাড়াভাবে ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে। তখন ক্রু সদস্যদের সহযোগিতায় ককপিটের দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্ত পাইলটকে কাবু করা হয়, যখন তিনি বিমানের সিস্টেম অকার্যকর করার চেষ্টা করছিলেন। পরবর্তীতে বিমানে থাকা অতিরিক্ত ক্রু সদস্যরা ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অভিযুক্ত পাইলটকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাকে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। যাত্রীদের নিরাপত্তা ও দ্রুত দেশে ফেরানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি নিরাপত্তা বাহিনীকে সম্ভাব্য অতিরিক্ত হুমকির বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বিভাগ এ ঘটনার যৌথ তদন্ত করবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামলাকারীর একমাত্র লক্ষ্য ছিল বিমানটি ধ্বংস করা।

এদিকে বিমান সংস্থা ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার কারণ এখনও অনিশ্চিত। তথ্য সংগ্রহের কাজ চলায় জল্পনা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

ফ্লাইদুবাই ইতোমধ্যে যাত্রী ও ক্রুদের ফিরিয়ে আনতে তাবুকে দুটি বিকল্প বিমান পাঠিয়েছে এবং সার্বিক ফ্লাইটে এর কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত