ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে

পাবনা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, স্কুল থেকে শিক্ষার্থীকে আটকের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে রবিনকে আটক করা হয়। সে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামে। বাবার নাম মো. গাজী বিশ্বাস।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি রবিন শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে রবিনকে বের করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষকরা বাধা দিয়ে তাদের বিদ্যালয় থেকে বের করে দেন।

এর কিছুক্ষণ পর আমিনপুর থানা পুলিশ বিদ্যালয়ে যায়। পরে ক্লাস শেষে রবিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, রবিন নিজেই শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে থানায় থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই বক্তব্যের বিষয়ে রবিনের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল
বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ