চীনের হুমকির মধ্যেই তাইওয়ানের বহরে যুক্ত হলো নতুন দুই যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৪:৩৭ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪:৩৭

চীনের সামরিক হুমকির মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা নতুন এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি তাইওয়ানে পৌঁছেছে। শুক্রবার (০২ অক্টোবর) ৬৬টি যুদ্ধবিমানের চালানের প্রথম দুইটি বিমান তাইওয়ানের পূর্ব উপকূলের তাইতুংয়ের ঝিহাং বিমানঘাঁটিতে অবতরণ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০১৯ সালে এসব যুদ্ধবিমান কেনার চুক্তি হলেও সরবরাহে কয়েক মাসের বিলম্ব হয়েছে। নতুন বিমানগুলো তাইওয়ানের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করবে। চীনের সামরিক কর্মকাণ্ড নজরদারিতে রাখতে তাইওয়ানকে প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান উড়াতে হয়।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে তাইওয়ান নিজেদের গণতান্ত্রিকভাবে পরিচালিত স্বশাসিত দ্বীপ হিসেবে পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী হলেও ওয়াশিংটনের কাছ থেকে কেনা অস্ত্র সরবরাহে বারবার বিলম্ব নিয়ে অভিযোগ করে আসছে তাইপে।

তাইওয়ানের পার্বত্য পূর্ব উপকূলের ঝিহাং বিমানঘাঁটিতে বিমান দুটি স্থানীয় সময় দুপুরে অবতরণ করে। হাওয়াই ও গুয়াম হয়ে বিমান দুটি তাইওয়ানে পৌঁছায়।

এর আগে তাইপেতে পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু জানান, শিগগিরই আরও নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান দেশটিতে পৌঁছাবে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা বা সময় জানাননি।

২০১৯ সালে তাইওয়ানের কাছে ৮ বিলিয়ন ডলারের এফ-১৬ভি যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। লকহিড মার্টিনের তৈরি এসব বিমান যুক্ত হওয়ার পর তাইওয়ানের এফ-১৬ যুদ্ধবহরের সংখ্যা ২০০ ছাড়াবে। তবে সফটওয়্যারসহ বিভিন্ন সমস্যার কারণে বিমান সরবরাহে বিলম্ব হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন বৈঠকের প্রায় এক সপ্তাহ পর তাইওয়ানে প্রথম দুটি এফ-১৬ভি পৌঁছাল।

এর আগে মে মাসে বেইজিংয়ে শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, তাইওয়ানের জন্য ১৪ বিলিয়ন ডলারের নতুন একটি অস্ত্র প্যাকেজ তিনি অনুমোদন না করে আটকে রেখেছেন। তবে ২০২৫ সালের ডিসেম্বরে ১১ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছিলেন তিনি।

তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে বারবার আহ্বান জানিয়েছে বেইজিং। নতুন এফ-১৬ যুদ্ধবিমান তাইওয়ানে পৌঁছানোর বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

তবে নতুন যুদ্ধবিমান নিয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, অভিন্ন সমৃদ্ধি, নিরাপত্তা ও মূল্যবোধ এগিয়ে নিতে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বন্ধু ও মিত্রদের পাশে রয়েছে যার মধ্যে তাইওয়ানও রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
মাদুরোকে আটকের আগে এআই চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প: টাইম ম্যাগাজিন
সর্বশেষ খবর
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
সাদ-সোহেল রানার ‘নাইট ক্লাব’ যাওয়া নিয়ে নতুন ব্যাখ্যা!
সাদ-সোহেল রানার ‘নাইট ক্লাব’ যাওয়া নিয়ে নতুন ব্যাখ্যা!
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম