ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৭:৪৩ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৭:৪৩

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় ইসরায়েলিদের দেশে ফেরাতে নির্ধারিত বিশেষ ফ্লাইট বাতিল করেছে দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এল আল। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

শুক্রবারের উদ্ধার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়ে এল আল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে দুবাইয়ে ইসরায়েলি সংস্থাগুলোর অবতরণের অনুমোদন বাতিলের বিষয়টি জানানও হয়েছে। এ কারণে শুক্রবারের উদ্ধার ফ্লাইটগুলো আপাতত বাতিল করতে বাধ্য হয়েছে তারা।

তবে সরকারি অনুমোদন পাওয়া মাত্রই ইসরায়েলি নাগরিকদের দেশে ফেরাতে দুবাইয়ে চার্টার ফ্লাইট পরিচালনার জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এল আল। আগামী রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত ফ্লাইটগুলো এখনও তালিকায় রয়েছে। তবে এসব ফ্লাইটের সব আসন ইতোমধ্যে বুক হয়ে গেছে।

কেন অবতরণের অনুমতি বাতিল করা হয়েছে, সে বিষয়ে এল আল কোনও ব্যাখ্যা দেয়নি। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে, শেষ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত উদ্ধার ফ্লাইটগুলোর অবতরণের অনুমতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর এল আল এ ঘোষণা দেয়। এর আগে দুবাইয়ে আটকে পড়া ইসরায়েলিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো। বুধবার দুবাই থেকে তেল-আবিবগামী একটি ফ্লাইটে ঘটনার পর ফ্লাইদুবাই তাদের পরিষেবা স্থগিত করেছিল।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনার সময় ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। পরে যাত্রী ও ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাভাবিকীকরণ চুক্তির আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।

/এসএইচএম/
সম্পর্কিত
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
সর্বশেষ খবর
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম