জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী

মো. শাওন মিয়া
০৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৮ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

বাংলাদেশের কোন কোন জেলা ঘোরা হয়েছে, তা ম্যাপে সংরক্ষণ করার পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা সাজানোর সুযোগ দিচ্ছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ওয়েবসাইট। ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি প্ল্যাটফর্মটিতে দেশের ৬৪ জেলা ও বিশ্বের ১৯৫টি দেশ নিয়ে বিভিন্ন ইন্টার‍্যাকটিভ সুবিধা রাখা হয়েছে।

ওয়েবসাইটটির অন্যতম সুবিধা হলো নিজের ঘুরে আসা জেলার তালিকা তৈরি করে তা দিয়ে একটি ভ্রমণ ম্যাপ বানানো। ব্যবহারকারী ৬৪ জেলার মধ্যে যেসব জায়গায় গেছেন, সেগুলো বেছে নিতে পারবেন। এরপর পছন্দের থিম নির্বাচন করে নিজের ছবি ও নাম যোগ করে ম্যাপটি পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

শুধু বাংলাদেশের জেলা নয়, বিশ্বের কোন কোন দেশে ঘোরা হয়েছে তার হিসাব রাখার সুবিধাও রয়েছে। ওয়েবসাইটে ১৯৫টি দেশ ও ছয় মহাদেশের ম্যাপ থেকে ভ্রমণ করা দেশগুলো নির্বাচন করে একইভাবে বিশ্বভ্রমণের ম্যাপ তৈরি ও ডাউনলোড করা যায়।

ভ্রমণের জায়গা খোঁজার জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য দেখার সুযোগ রয়েছে প্ল্যাটফর্মটিতে। কোনও জেলা বা জায়গা নির্বাচন করলে সেখানকার জনপ্রিয় ও কম পরিচিত দর্শনীয় স্থান, কীভাবে যাওয়া যায়, আনুমানিক খরচ এবং কোথায় থাকা যায় এসব তথ্যও দেখানো হয়।

এ ছাড়া রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’। এতে কোথা থেকে যাত্রা শুরু হবে, কোন কোন জেলায় যাওয়া হবে, কোন ক্রমে ভ্রমণ করা হবে, কত দিনের সফর এবং মোট বাজেট এসব তথ্য নির্ধারণ করা যায়। ব্যবহারকারী চাইলে সবচেয়ে কম দূরত্বের রুট অনুযায়ী জেলার ক্রম সাজাতে পারবেন অথবা নিজের পছন্দমতো ক্রম ঠিক করতে পারবেন। বাজেট নির্ধারণ করলে সেই অনুযায়ী যাতায়াত ও থাকার ব্যবস্থা ধরে ভ্রমণ পরিকল্পনা সাজানোর সুযোগও রয়েছে।

ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে কুইজ ও ম্যাপ পাজলের ব্যবস্থাও রাখা হয়েছে। কুইজে খাবার, দর্শনীয় স্থান, জেলার নামের গল্প ও বাংলাদেশের ম্যাপ নিয়ে প্রশ্ন থাকে। রয়েছে তিনটি লেভেল। অন্যদিকে ম্যাপ পাজলে জেলার নাম সঠিক জায়গায় বসিয়ে বাংলাদেশকে সাজাতে হয়। কুইজ ও পাজলে ভালো করা ব্যবহারকারীদের জন্য লিডারবোর্ডও রয়েছে।

হামীম নামে এক ব্যাবহারকরী বলেন, ওয়েবসাইটটি ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ম্যাপ এবং ভ্রমণ গাইড হিসেবে দেশের পর্যটনের একটি নতুন মাত্রা। প্ল্যাটফর্মটিতে ট্রিপ প্ল্যানার, ম্যাপ পাজল এবং ভিজ্যুয়াল ভ্রমণ প্রোফাইল ডাউনলোডের মতো আকর্ষণীয় ফিচার আমাকে মুগ্ধ করেছে। ভ্রমণের স্মৃতি ও অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার সুযোগ তৈরি করায় আরও বেশি ভালো লেগেছে।

রেজবা মাহমুদ অন্তু নামে অপর এক ব্যাবহারকারী বলেন, আমি এখন পর্যন্ত বাংলাদেশের কতগুলো জেলা ভ্রমণ করতে পেরেছি তার একটা ওভারভিউ দেখতে পাচ্ছি এ ওয়েবসাইটের মাধ্যমে। যে অঞ্চলগুলো বা জেলাতে যাওয়া হয়নি সেখানে যাওয়ার জন্য অনুপ্রণিত হচ্ছি।

এছাড়াও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ব্যাতিক্রমি এই ওয়েবসাইটি। অনেকে ম্যাপের ছবি শেয়ার করে। তাদের ভ্রমণ অবিজ্ঞতা তুলে ধরছেন।

ওয়েবসাইটটির নির্মাতা হিসেবে মো. সাব্বির হোসেন রবিনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভ্রমণের প্রতি আগ্রহ থেকেই নিজের ভ্রমণের ম্যাপ তৈরি করতে গিয়ে প্ল্যাটফর্মটির ধারণা আসে। ওয়েবসাইটটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এতে বিজ্ঞাপন নেই।

ব্যবহারকারীর নির্বাচিত জেলা ও ছবি শুধু তার ব্রাউজারেই থাকে বলেও ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়েছে। দর্শনীয় স্থানগুলোর ছবির ক্ষেত্রে উইকিমিডিয়া কমন্স ব্যবহারের কথাও জানানো হয়েছে।

ওয়েবসাইটটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি নেত্রকোনা ভ্রমণ করার সময় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। সেখান থেকে মনে হলো ভ্রমণ পিপাশু মানুষদের জন্য কিছু করার দরকার, এজন্য আমার এ প্রচেষ্টা।

তিনি আরও বলেন, যারা ম্যাপ তৈরি করছে, যাদের ভালো লাগছে তাদেরকে ধন্যবাদ। আমি চাই সরকারি উদ্যোগে এরকম ব্যবস্থা থাকুক যাতে মানুষ নির্বিঘ্নে ভ্রমণ করার জন্য তথ্য সহায়তা পায়।

/এএস/ 
সম্পর্কিত
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
সমুদ্র নয়, তবু সৈকতের আমেজ, মুন্সীগঞ্জের ষোলআনীতে একদিন
আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’
সর্বশেষ খবর
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০
‘মেসি’ নামটি জানতো না আর্জেন্টিনা, দুই দশক পর সেই তিনিই কিংবদন্তি
‘মেসি’ নামটি জানতো না আর্জেন্টিনা, দুই দশক পর সেই তিনিই কিংবদন্তি
যে বাড়ি পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে, ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর রক্ত দিয়ে লেখা হয়েছিল বার্তা
যে বাড়ি পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে, ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর রক্ত দিয়ে লেখা হয়েছিল বার্তা
১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক
১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ